‘অ্যাটলেটিকোর হয়ে খেলতে বার্সাকে প্রত্যাখ্যান করেছি’

আপডেট : ২৭ সেপ্টেম্বর ২০১৬, ১৭:২৪
বিশ্বের অন্যতম সেরা ক্লাব বার্সেলোনায় সুযোগ পাওয়ার জন্য সব ফুটবলাররা মুখিয়ে থাকে। কিন্তু ফ্রান্সের খেলোয়াড় গামেইরো বলেছেন, অ্যাটলেটিকো মাদ্রিদের হয়ে খেলতে তিনি বার্সার প্রস্তাব গ্রহণ করেননি।
 
চলতি মৌসুমে সেভিয়া থেকে গামেইরোর বার্সায় যাওয়া নিয়ে অনেক জল্পনা-কল্পনা চলেছে। কিন্তু ৩২ মিলিয়ন ইউরোতে তিনি অ্যাটলেটিকো মাদ্রিদে যোগ দেন। অ্যাটলেটিকোর হয়ে ছয় লিগ ম্যাচে দুই গোল করা এই ফরাসি ফরোয়ার্ড বলেন, আমার বার্সায় যাওয়ার সম্ভাবনা চিল। কিন্তু আমি সবসময় অ্যাটলেটিকোতে যোগ দিতে চাইতাম। যখন অ্যাটলেটিকো আমাকে প্রস্তাব দিয়েছিল তখনই এটা পরিষ্কার ছিল আমার কাছে। 
 
গামেইরো যোগ করেন, বার্সায় মেসি, নেইমার, সুয়ারেজের মধ্যে জায়গা করে নেয়াটা তার জন্য দুষ্কর হয়ে যেতো।  অ্যাটলেটিকোতেও তিনি প্রথম পছন্দ ছিলেন না। চেলসি স্ট্রাইকার দিয়েগো কস্তাকে চেয়েছিল কোচ সিমিওনে।  গামেইরো বলেন, সিমিওনে আমাকে ফোন করে বলেছিল তিনি দিয়েগো কস্তাকে চেয়েছিলেন। কিন্তু তাকে না পাওয়া যাওয়ায় আমি ছিলাম তার দ্বিতীয় পছন্দ। গোল.কম। 
 
ইত্তেফাক/এসএসএ