নোয়াখালীর সেনবাগ উপজেলার ছমিরমুন্সির হাট থেকে উপজেলার ইয়ারপুর গ্রামের মাওলা মেম্বারের টেক পর্যন্ত প্রায় দেড় কিলোমিটার অবৈধ গ্যাস পাইপলাইন উচ্ছেদ করেছে ভ্রাম্যমাণ আদালত।
ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সেনবাগ উপজেলা নির্বাহী অফিসার শারমিন আলম মঙ্গলবার দুপুর ২টা থেকে বিকাল ৪টা পর্যন্ত এ অভিযান পরিচালনা করেন।
এ সময় বাখারাবাদ গ্যাস ডিস্ট্রিবিউট কোম্পানির নোয়াখালী অঞ্চলের ডেপুটি জেনারেল ম্যানাজার (ডিজিএম) প্রকৌশলী মো. সোলাইমানের নেতৃত্বে বিপুল সংখ্যক শ্রমিক পুলিশ পাহারায় ওই অবৈধ গ্যাস পাইপ লাইন উচ্ছেদ করে। এ সময় গ্যাস সংযোগ দেওয়ার জন্য মাটিতে পোতা পাইপগুলো তুলে জব্দ করা হয়।
ইত্তেফাক/ইউবি
