কিছুদিন আগে লা লিগায় পয়েন্ট হারিয়েছিল স্প্যানিশ জায়ান্ট রিয়াল মাদ্রিদ। এবার চ্যাম্পিয়ন্স লিগেও ড্র করে বসলো বর্তমান চ্যাম্পিয়নরা। বরুশিয়া ডর্টমুন্ডের মাঠে গিয়ে ১-১ গোলে ড্র করেছে জিনেদিন জিদানের শিষ্যরা।
অথচ সিগন্যাল ইদুনা পার্কে প্রথমে এগিয়েই ছিল রিয়াল। শেষ মুহূর্তে আন্দ্রে শুরলের গোল জয়বঞ্চিত রিয়াল মাদ্রিদকে। এ ম্যাচের আগে বুরুশিয়ার বিপক্ষে শেষ তিনটি অ্যাওয়ে ম্যাচেই হারের লজ্জায় ডুবেছিল রিয়াল।
ক্রিস্টিয়ানো রোনালদো ও রাফায়েল ভারানের গোলে পূর্ণ তিন পয়েন্ট নিয়ে মাঠ ছাড়ার লক্ষ্যে ৮৭ মিনিট পর্যন্ত এগিয়ে ছিল সফরকারীরা। ঠিক তখনই গ্যালাকটিকোদের স্বপ্নে পানি ঢেলে দেন জার্মান উইঙ্গার শুরলে।
খেলা শুরুর ১৭ মিনিটে রিয়ালকে লিড এনে দেন রোনালদো। প্রথমার্ধের দুই মিনিট আগে স্বাগতিকদের সমতায় ফেরান দুর্দান্ত ফর্মে থাকা ফরোয়ার্ড পিয়েরে এমেরিক উবামেয়াং। ৬৮ মিনিটে লস ব্লাঙ্কসদের আবারো স্বস্তি এনে দেন ফ্রেঞ্চ সেন্টারব্যাক ভারান।
কিন্তু শেষ পর্যন্ত পয়েন্ট ভাগাভাগি করেই মাঠ ছাড়েন বেল-রোনালদো-টনি ক্রুসরা।
ইত্তেফাক/এমএইচ
