প্রেমের সম্পর্ক ভেঙে যাওয়ার পর থেকে নানা সময় আলোচনায় এসেছেন বলিউড অভিনেতা রণবীর কাপুর ও ক্যাটরিনা কাইফ। এরপরও জুটি বেঁধে ‘জগ্গা জাসুস’ ছবিতে অভিনয় করেছেন তারা। একসঙ্গে অভিনয় করলেও সেটের বাইরে নানা সময় পরস্পরকে এড়িয়ে চলছেন তারা।
শোনা যাচ্ছে, রণবীর ও ক্যাটরিনা পরস্পরকে যেভাবে এড়িয়ে চলছেন তাতে তারা একসঙ্গে ‘জগ্গা জাসুস’ ছবির প্রচারণা নাও করতে পারেন।
অবশ্য ছবির সাথে সংযুক্ত সিদ্ধার্থ রয় কাপুর এগুলোকে গুজব বলেই উড়িয়ে দিয়েছেন। তিনি বলেছেন, রণবীর ও ক্যাটরিনা অনেক বেশি প্রফেশনাল। তারা একসঙ্গে ছবির প্রচারণা চালাবেন। খবর: টাইমস অব ইন্ডিয়া।
ইত্তেফাক/এএসএস
