আফগানিস্তানের বিপক্ষে টসে হেরে ব্যাট করছে বাংলাদেশ। প্রথম পাওয়ার প্লের সময় বেশ ধীরে ব্যাট করতে থাকে টাইগাররা। ১০ ওভার শেষে ব্যাটিং করছেন ওপেনার তামিম ইকবাল ও সৌম্য সরকার। বাংলাদেশের স্কোর বিনা উইকেটে ৪৩ রান।
আফগানিস্তানের বিপক্ষে তিন ম্যাচ ওয়ানডে সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে টসে হেরে ব্যাটিংয়ে নামছে বাংলাদেশ। বুধবার মিরপুর শের-ই-বাংলা জাতীয় স্টেডিয়ামে টস জেতার পর বাংলাদেশকে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানান আফগান অধিনায়ক আসগর স্ট্যানিকজাই।
সিরিজের প্রথম ম্যাচ জিতে ১-০ তে এগিয়ে রয়েছে বাংলাদেশ। এই ম্যাচেই অভিষেক ঘটছে তরুণ ক্রিকেটার মোসাদ্দেক হোসেনের। এই ম্যাচ জিতলে শুধু সিরিজই নিশ্চিত হবে না, নিজেদের শততম ওয়ানডে জয়েরও স্বাদ পাবে বাংলাদেশ।
আফগানিস্তান স্কোয়াডে একটি পরিবর্তন হয়েছে। সাবির নুররির পরিবর্তে দলে এসেছেন নওরোজ মঙ্গল।
ইত্তেফাক/এমএইচ
