বাংলাদেশের দুই ওপেনারের পতন

আপডেট : ২৮ সেপ্টেম্বর ২০১৬, ১৭:৩১
আফগানিস্তানের বিপক্ষে টসে হেরে ব্যাট করতে নামা  বাংলাদেশের দলীয় ৫০ রানে দুই ওপেনার ফিরে গেছেন। দলীয় ৪৩ রানে তামিম ইকবাল ফিরে গেছেন, এরপর ৫০ রানে ফিরে যান সৌম্য। 
 
১৬ ওভার শেষে দুই উইকেট হারিয়ে বাংলাদেশের সংগ্রহ ৭২।
 
বুধবার মিরপুর শের-ই-বাংলা জাতীয় স্টেডিয়ামে টস জেতার পর বাংলাদেশকে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানান আফগান অধিনায়ক আসগর স্ট্যানিকজাই। পাওয়ার প্লের প্রথম ১০ ওভারে কোনো উইকেট না হারালেও মিরওয়াইস আশরাফের করা ১১তম ওভারের চতুর্থ বলেই আউট হন তামিম। 
 
সিরিজের প্রথম ম্যাচ জিতে ১-০ তে এগিয়ে রয়েছে বাংলাদেশ। এই ম্যাচেই অভিষেক ঘটছে তরুণ ক্রিকেটার মোসাদ্দেক হোসেনের। এই ম্যাচ জিতলে শুধু সিরিজই নিশ্চিত হবে না, নিজেদের শততম ওয়ানডে জয়েরও স্বাদ পাবে বাংলাদেশ। দলীয় ৪৩ রানে আউট হওয়ার সময় তামিম ৩৬ বলে ২০ রান করেছিলেন।
 
আশরাফের করা ১৩তম ওভারেই শিকারে ২০ রান করে ফিরে গেছেন সৌম্য। ১৫ বলে ১৪ করে মুশফিক ও ৮ রান নিয়ে মাহমুদুল্লাহ উইকেটে আছেন। ক্রিকইনফো।
 
ইত্তেফাক/এসএসএ