১৩ বলে তিন উইকেটের পতন!

আপডেট : ২৮ সেপ্টেম্বর ২০১৬, ১৮:২৪
আফগানিস্তানের বিপক্ষে ব্যাটিং বিপর্যয়ে পড়েছে বাংলাদেশ। ১৩ বলের ব্যবধানে তিন উইকেট হারিয়ে ৩৯ ওভার শেষে ৭ উইকেট হারিয়ে ১৪৮ রান করেছে টাইগাররা।
 
 
বুধবার মিরপুর শের-ই-বাংলা জাতীয় স্টেডিয়ামে টস জেতার পর বাংলাদেশকে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানান আফগান অধিনায়ক আসগর স্ট্যানিকজাই। পাওয়ার প্লের প্রথম ১০ ওভারে কোনো উইকেট না হারালেও মিরওয়াইস আশরাফের করা ১১তম ওভারের চতুর্থ বলেই আউট হন তামিম। 
 
দলীয় ৪৩ রানে আউট হওয়ার সময় তামিম ৩৬ বলে ২০ রান করেছিলেন। আশরাফের করা ১৩তম ওভারেই শিকারে ২০ রান করে ফিরে গেছেন সৌম্য। মাত্র ৫০ রানে দুই ওপেনারকে হারানোর পরে মুশফিক ও মাহমুদুল্লাহর অর্ধশত রানের জুটিতে ব্যাটে ঘুরে দাড়িয়ে ছিল বাংলাদেশ। দুই জনের অর্ধশত রানের জুটিতে ১০০ ছাড়ায় দলীয় রান।
 
নাভিনের করা ২৬তম ওভারের শেষ বলে সরাসরি বোল্ড হয়ে যান মাহমুদুল্লাহ। ৫১ বলে ৩৮ রান করে স্লগ হিট করতে গিয়ে আউট হন মুশফিক। ২৮তম ওভারের প্রথম বলে দলীয় ১২২ রানে চতুর্থ উইকেট হিসেবে ফিরেন মুশফিক। এরপরই শুরু হয় ছন্দপতন। 
 
বেশ কয়েকবার জীবন পেয়েও সেটা কাজে লাগাতে না পেরে ম্যাচের ৩২তম ওভারের শেষ বলে মোহাম্মদ নবীর বলে এলবিডব্লিউর ফাঁদে পড়েন সাকিব। এরপর রশিদ খানের করা ৩৩তম ওভারের প্রথম বলে ফেরেন সাব্বির রহমান। দলীয় রান তখন ৬ উইকেটে ১৩৮। মোহাম্মদ নবীর করা এর পরের ওভারেই দলীয় ১৪১ রানে ফেরেন অধিনায়ক মাশরাফি। ৩৩তম ওভারের শেষ বল থেকে ৩৫তম ওভারের শেষ বল পর্যন্ত ১৩ বলের ব্যবধানে তিন উইকেটের পতন হয় বাংলাদেশের। এই সময়ে রান এসেছে মাত্র তিন রান!
 
উইকেটে আছেন অভিষিক্ত মোসাদ্দেক ও তাইজুল ইসলাম।
 
 
ইত্তেফাক/এসএসএ