গাংনীতে বিদ্যুৎস্পৃষ্টে কৃষকের মৃত্যু

আপডেট : ২৮ সেপ্টেম্বর ২০১৬, ১৭:৩১
মেহেরপুরের গাংনী উপজেলার উত্তর ভরাট গ্রামে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মোহন আলী (৩২) নামের এক কৃষক মারা গেছেন। 
 
মোহন আলী উত্তর ভরাট গ্রামের পশ্চিম পাড়া এলাকার নিয়াত আলীর ছেলে।
 
বুধবার দুপুর ২টার দিকে মাঠ থেকে ঘাস নিয়ে বাড়ি ফেরার পথে  হাতে থাকা হাসুয়া তারে জড়িয়ে তিনি বিদ্যুৎস্পৃষ্ট হন। পরে তাকে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
 
গাংনী থানার ওসি আনোয়ার হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।