ইসরাইলের প্রেসিডেন্ট শিমন পেরেজের অন্ত্যেষ্টিক্রিয়া অনুষ্ঠানে যোগ দিবেন বিশ্ব নেতৃবৃন্দ। মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামাসহ এবং বিশ্বের অন্যান্য নেতারা শুক্রবার ওই অনুষ্ঠানে যোগ দেবেন।
ইসরাইলের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইমানুয়েল নাহশন বার্তা সংস্থা এএফপিকে বলেন, বিশ্বের অন্যান্য নেতার মধ্যে রয়েছেন ফ্রান্সের প্রেসিডেন্ট ফ্রাঁসোয়া ওলাঁদ, জার্মান প্রেসিডেন্ট জোয়াকিম গাউক ও ব্রিটেনের প্রিন্স চার্লস।
শান্তিতে নোবেল পুরস্কার জয়ী সিমন পেরেজ দুই দফায় ইসরাইলের প্রধানমন্ত্রী নির্বাচিত হয়েছিলেন। স্ট্রোক আক্রান্ত হওয়ার দুই সপ্তাহ পর ৯৩ বছর বয়সে মারা যান তিনি।
জেরুজালেমের মাউন্ট হার্জল সমাধি ক্ষেত্রে পেরেজকে সমাহিত করা হবে। সেখানে ইসরাইলের আরো অনেক বিশিষ্টজনকে সমাহিত করা হয়েছে।
বাসস/এএফপি/ এমএএস
