আফগানিস্তানের দুই উইকেট তুলে নিলেন সাকিব

আপডেট : ২৮ সেপ্টেম্বর ২০১৬, ২০:২২
বাংলাদেশের ছুড়ে দেয়া ২০৯ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে আফগানিস্তানের দুই উইকেটের পতন হয়েছে। চার ওভার শেষে নওরোজ মাঙ্গাল ও রহমত শাহ’র উইকেট হারিয়ে ১৪ রান করেছে আফগানিরা।
 
সাত ওভার শেষে আফগানিস্তানের সংগ্রহ দুই উইকেট হারিয়ে ২১ রান।
 
বুধবার মিরপুর শের-ই-বাংলা জাতীয় স্টেডিয়ামে টসে হেরে ব্যাট করতে নেমে ব্যাটিং বিপর্যয়ের পরে মোসাদ্দেক হোসেনের ব্যাটে ভর করে আফগানিস্তানকে ২০৯ রানের লক্ষ্য দিয়েছে বাংলাদেশ। জবাবে ব্যাট করতে নামার পরে আফগানদের জোড়া আঘাত করেন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। নিজের দ্বিতীয় ওভারের চতুর্থ বলে নওরোজ মাঙ্গালকে তাইজুলের ক্যাচে পরিণত করেন সাকিব। একই ওভারের শেষ বলে এলবিডব্লিউ’র ফাঁদে ফেলেন রহমত শাহকে।