পঞ্চগড়ে দুটি বেসরকারি ক্লিনিকসহ ৪ প্রতিষ্ঠানকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
বুধবার দুপুরে পঞ্চগড় জেলা প্রশাসক কার্যালয়ের সহকারী কমিশনার রনি আলম নুর র্যাব-১৩ সদস্যদের নিয়ে এই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।
ক্লিনিক পরিচালনার নিয়ম না মানা এবং নিয়োগপ্রাপ্ত চিকিৎসক ও নার্স না থাকাসহ নোংরা পরিবেশের কারণে পঞ্চগড় শহরের সিটি জেনারেল হাসপাতালকে ১৫ হাজার টাকা ও দেশ ক্লিনিককে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।
এ ছাড়া নোংরা ও অস্বাস্থ্যকর পরিবেশে ভেজাল খাবার উৎপাদন করায় পঞ্চগড়ের মৌচাক বেকারিকে ৩০ হাজার টাকা ও নূর বেকারিকে ৭ হাজার টাকা জরিমানা করা হয়।
ইত্তেফাক/ইউবি
