ফিরে গেল স্টানিকজাই-নবী

আপডেট : ২৮ সেপ্টেম্বর ২০১৬, ২৩:২২
আফগানিস্তানের পঞ্চম উইকেট তুলে নিয়েছেন মাশরাফি। ৪৯ রানে থাকা নবীর উইকেট তুলে নেয়ার পাশাপাশি স্টানিকজাইয়ের সঙ্গে ১০৭ রানের জুটিটাও ভেঙ্গেছেন। 
 
এরপরেই অর্ধশত রান করা আফগান অধিনায়ক স্টানিকজাইকে তুলে নেন অভিষিক্ত মোসাদ্দেক। ৪১ ওভার  শেষে আফগানিস্তানের সংগ্রহ ছয় উইকেট হারিয়ে ১৭৪ রান।
 
বুধবার মিরপুর শের-ই-বাংলা জাতীয় স্টেডিয়ামে টসে হেরে ব্যাট করতে নেমে ব্যাটিং বিপর্যয়ের পরে মোসাদ্দেক হোসেনের ব্যাটে ভর করে আফগানিস্তানকে ২০৯ রানের লক্ষ্য দিয়েছে বাংলাদেশ। জবাবে ব্যাট করতে নামার পরে আফগানদের জোড়া আঘাত করেন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। নিজের দ্বিতীয় ওভারের চতুর্থ বলে নওরোজ মাঙ্গালকে তাইজুলের ক্যাচে পরিণত করেন সাকিব। একই ওভারের শেষ বলে এলবিডব্লিউ’র ফাঁদে ফেলেন রহমত শাহকে। এই ম্যাচে অভিষিক্ত মোসাদ্দেক ১৪তম ওভার করতে এসে তুলে নেন হাশমাতুল্লাহ শাহিদিকে। অভিষেকের প্রথম বলেই উইকেট তুলে নিয়েছেন মোসাদ্দেক হোসেন। হাশমাতুল্লাহ শাহিদিকে এলবিডব্লিউর ফাঁদে ফেলেছেন তিনি। এর পরেই বিপদজনক হয়ে ওঠা শেহজাদকে ক্যাচে পরিণত করেন সাকিব। আউট হওয়ার আগে ৩৫ বলে ৩৫ রান করেছিলেন শেহজাদ। ৬ ওভার করে আফগানিস্তানের তিনটি উইকেটই নিয়েছেন সাকিব। 
 
এরপর নবী ও স্তানিকজাইয়ের শতরানের জুটি বাংলাদেশের কাছ থেকে ম্যাচ বের করে নিয়ে যেতে থাকেন। ৪০তম ওভার করতে এসে তাদের জুটি ভাঙেন নবীকে এলবিডব্লিউ’র ফাঁদে ফেলে। আউট হওয়ার আগে ৩টি চার ও দুটি ছক্কায় ৬১ বলে ৪৯ রান করেছিলেন নবী। ৪১তম ওভারটি করতে এসে স্টানিকজাইকে সাব্বিরের ক্যাচে পরিণত করেন মোসাদ্দেক। ৯৫ বলে ৫৭ রান করেছিলেন তিনি।
 
উইকেটে আছেন দুই নতুন ব্যাটসম্যান নাজিবউল্লাহ জাদরান ও রশিদ খান।