মেলান্দহে অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার

আপডেট : ২৯ সেপ্টেম্বর ২০১৬, ১৪:১৩
 
জামালপুরের মেলান্দহ রেলস্টেশনে অজ্ঞাত যুবকের (২৫) লাশ উদ্ধার করেছে জিআরপি পুলিশ। 
 
বুধবার রাত ১০টার দিকে লাশ দেখে কয়েক যাত্রী চিৎকার করেন। মুহুর্তেই খবরটি চারদিকে ছড়িয়ে পড়ে। পরে পুলিশ লাশটি উদ্ধার করে।
 
ধারণা করা হচ্ছে, ঢাকা-দেওয়ানগঞ্জগামী কমিউটার ট্রেন থেকে রেললাইনে পড়ে ঘটনাস্থলেই মারা যান ওই যুবক। 
 
 
ইত্তেফাক/কেকে