ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনার আছাদুজ্জামান মিয়া বলেছেন, আসন্ন দুর্গাপূজা, আশুরা ও ইংল্যান্ড ক্রিকেট টিমের বাংলাদেশ সফর উপলক্ষে রাজধানীতে সুদৃঢ় ও নিরবিচ্ছিন্ন নিরাপত্তা গ্রহণ করা হয়েছে। থানা পুলিশের পাশাপাশি সাদা পোশাকে গোয়েন্দা পুলিশ, র্যাব, বিজিবি, আনসার ও জনগণের সহায়তা নিয়ে যে কোনো ধরনের নাশকতা প্রতিরোধ করা হবে।
বৃহস্পতিবার সকালে রাজধানীর মিরপুর পুলিশ লাইনে কে-নাইন ইউনিটের প্রশিক্ষণ সমাপনী অনুষ্ঠান তিনি এসব কথা বলেন।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে কমিশনার হিন্দু ধর্মাবলম্বলীদের যেন তাদের প্রধান ধর্মীয় অনুষ্ঠান শারদীয় দুর্গাপূজা যথাযথ ভাবগাম্ভীর্য বজায় রেখে উত্সবমূখর পরিবেশে ও নিরাপদে উদযাপন করতে পারে সে লক্ষ্যে নিষ্ঠা ও পেশাদারিত্বের সাথে দায়িত্ব পালনের জন্য সকল পুলিশ কর্মকর্তাদের নির্দেশ দেন।
কমিশনার বলেন, তাজিয়া মিছিলে দা, কাঁচি-ছুরি ইত্যাদি নিয়ে মিছিলে না আসার জন্য অনুরোধ করেন। যেহেতু তাজিয়া মিছিল ও বির্সজন একই দিনে হবে সেজন্য ঢাকা মেট্রোপলিটন পুলিশ ব্যাপক নিরাপত্তা গ্রহণ করেছে। তিনি বলেন, তার মধ্যে রুপটপ, ফুটপেট্রোল, মোবাইল পেট্রোল, ডিবি পুলিশসহ বিভিন্ন স্তরে আইন-শৃংঙ্খলা বাহিনী কাজ করবে।
পূজা মণ্ডবে পুলিশের নজরদারী আছাদুজ্জামান মিয়া বলেন, গুরুত্বপূর্ণ পূজা মণ্ডবে সিসিটিভি, আর্চওয়ে গেট থাকবে ও হ্যান্ড মেটাল ডিটেক্টর দিয়ে তল্লাশি করা হবে। নাশকতা এড়াতে পূজা মণ্ডবে পর্যাপ্ত আলোর ব্যবস্থা থাকবে।
এ সময় উপস্থিত ছিলেন ঢাকা মহানগর পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার (প্রশাসন), শাহাব উদ্দীন কোরেশী, সিটি প্রধান মনিরুল ইসলাম ও ইউএস অ্যাম্বসির সিনিয়র ইনফোর্সমেন্ট এ্যাডভাইজারসহ পুলিশের অন্যান্য উর্ধ্বতন কর্মকর্তারা।
