প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনার ৭০তম জন্মদিন উপলক্ষে আনন্দ শোভাযাত্রা করেছে বাংলাদেশ ছাত্রলীগ। বৃহস্পতিবার দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিন থেকে তারা এই শোভাযাত্রা শুরু করেন। এটি বিশ্ববিদ্যালয়ের কলাভবন ঘুরে কেন্দ্রীয় লাইব্রেরীর সামনে দিয়ে রাজু ভাস্কর্যের সামনে কিছুক্ষণ অবস্থান নেয়। পরে মধুর ক্যান্টিনে গিয়ে এটি শেষ হয়।
IMG0
এতে উপস্থিত ছিলেন, ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি সাইফুর রহমান সোহাগ, সাধারণ সম্পাদক এস এম জাকির হোসাইন, ঢাবি সভাপতি আবিদ আল হাসান, সাধারণ সম্পাদক মোতাহার হোসেন প্রিন্স সহ ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির নেতারা।
শোভাযাত্রায় ছাত্রলীগ নেতাকর্মীরা বিভিন্ন স্লোগান দেন। এগুলোর মধ্যে-‘শুভ শুভ শুভ দিন, শেখ হাসিনার জন্মদিন; শেখ হাসিনার জন্য, বাংলাদেশ ধন্য; শেখ হাসিনার জন্মদিন, আজকে মোদের খুশির দিন উল্লেখযোগ্য।
উল্লেখ্য, ১৯৪৭ সালের ২৮ সেপ্টেম্বর গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জন্মগ্রহণ করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। কিন্তু সব্যসাচী লেখক সৈয়দ শামসুল হকের মৃত্যুর কারণে এদিনে আওয়ামী লীগ ও তার অঙ্গসংগঠনগুলো আনন্দ উত্সব কর্মসূচি স্থগিত করে।
ইত্তেফাক/এএম।
