‘পাকিস্তানের দাবি সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন’

আপডেট : ৩০ সেপ্টেম্বর ২০১৬, ১৬:২৬
পাকিস্তানে কোনো ভারতীয় সেনা আটক নেই বলে জানিয়েছে ভারত। পাকিস্তানের সংবাদমাধ্যম ডন দাবি করেছিলো যে ভারতের সীমান্তে পাকিস্তানি হামলায় অন্তত ৮ ভারতীয় সেনা নিহত হয়েছে এবং একজনকে আটক করা হয়েছে। কিন্তু এই দাবি ‍উড়িয়ে দিয়েছে ভারতের সেনাবাহিনী।
 
দেশটির সেনা সদর দফতর থেকে এক বিবৃতিতে জানানো হয়, ‘এক ভারতীয় সেনা ভুলবশত পাকিস্তান সীমান্তে প্রবেশ করে। কিন্তু অতীতে অনেক সামরিক ও বেসামরিক মানুষ এমন ভুল করেছে।’
 
বিবৃতিতে বলা হয়, আটজন নিহত ও একজন আটকের ঘটনা সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন। এনডিটিভি
 
ইত্তেফাক/এমএইচ