পানির রিজার্ভ ট্যাঙ্ক বিস্ফোরণে দগ্ধ একজনের মৃত্যু

আপডেট : ৩০ সেপ্টেম্বর ২০১৬, ১২:২৭
 
রাজধানীর ধানমন্ডিতে পানির রিজার্ভ ট্যাঙ্ক বিস্ফোরণে দগ্ধ ছয়জনের মধ্যে একজন বৃহস্পতিবার গভীর রাতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ণ ইউনিটে চিকিসাধীন মারা গেছেন। তার নাম মাসুম আলী (২৪)। বাড়ি রাজশাহীর তানোরে। 
 
গত মঙ্গলবার সকালে ধানমন্ডির ৪ নম্বর রোডের ৩৪/এ নম্বর বাড়ির পানির রিজার্ভ ট্যাঙ্কের সংস্কার কাজের সময় বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে মাসুম আলী, আবেদ আলী, আবদুর রাজ্জাক-১, আবদুর রাজ্জাক-২, সাদ্দাম হোসেন ও শিরিন আক্তার দগ্ধ হন। 
 
দগ্ধ অপর পাঁচজন বার্ণ ইউনিটে এখনো চিকিৎসাধীন।
 
 
ইত্তেফাক/কেকে