ঘিওরে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত

আপডেট : ৩০ সেপ্টেম্বর ২০১৬, ১৫:২৯
মানিকগঞ্জের ঘিওর উপজেলায় সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী এক যুবক নিহত হয়েছেন। নিহত শহিদুল ইসলাম (৩০) রাজশাহী শহরের মোল্লাপাড়া এলাকার তাহাজ্জণু হোসেনের ছেলে।
 
শুক্রবার সকাল ১১ টার দিকে উপজেলার তেরশ্রী এলাকায় একটি অটোরিকশার সঙ্গে মোটরসাইকেলটির সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই মোটরসাইকেল আরোহী শহিদুল নিহত হন।
 
মানিকগঞ্জ সদর হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক মো. গারোয়ার হোসেন জানান, প্রচুর রক্তক্ষরণে তার মৃত্যু হয়েছে।
 
ইত্তেফাক/এএসএমইউ