আজম-নওয়াজ নৈপুণ্যে প্রথম ওয়ানডে পাকিস্তানের

আপডেট : ০১ অক্টোবর ২০১৬, ১২:১৬
বাবর আজমের দুর্দান্ত সেঞ্চুরির পর মোহাম্মদ নওয়াজের অসাধারণ বোলিংয়ে ক্যারিবিয়ানদের ১১১ রানে হারিয়েছে পাকিস্তান। শুক্রবার সংযুক্ত আরব আমিরাতের শারজায় ডাকওয়ার্থ-লুইস পদ্ধতিতে জয় পায় আজহার আলীর দল।
 
এ জয়ে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টি-টোয়েন্টির পর ওয়ানডে সিরিজ জয়েও একধাপ এগিয়ে গেল পাকিস্তান। 
 
পাকিস্তান ৪৯ ওভার শেষে নয় উইকেট হারিয়ে ২৮৪ রান করে।  পাকিস্তান ইনিংসের শেষদিকে ফ্লাড লাইটের আলোর সমস্যার কারণে খেলা প্রায় এক ঘণ্টা বন্ধ থাকে। পরে আম্পায়াররা ম্যাচটিতে এক ওভার কমিয়ে দেন।
 
ডি/এল পদ্ধতিতে আরও দুই রান বেড়ে যায়। জবাবে ব্যাট করতে নেমে পাক বোলারদের নিয়ন্ত্রিত বোলিংয়ে নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে জেসন হোল্ডারের দল। দলের হয়ে সর্বোচ্চ ৪৬ রান আসে মারলন স্যামুয়েলসের ব্যাট থেকে।
 
আর কেউ বলার মতো স্কোর করতে পারেননি। ক্যারিবীয়রা ১৭৫ রানেই নিজেদের ইনিংসের সবকটি উইকেট হারায়।
 
১০ ওভারে ৪২ রানের বিনিময়ে ক্যারিয়ার সেরা চার উইকেট তুলে নেন নওয়াজ। আগামী ২ অক্টোবর একই ভেন্যুতে সিরিজের দ্বিতীয় ওয়ানডে অনুষ্ঠিত হবে।ক্রিকইনফো
 
ই্ত্তেফাক/এমএইচ