পাকিস্তানের অপরিণামদর্শী নীতির কারণে সার্ক শীর্ষ সম্মেলন পণ্ড হয়েছে। তাদের এই নীতির কারণে যুদ্ধের আশঙ্কা দেখা দিয়েছে। শনিবার জাতীয় প্রেস ক্লাবে ‘জাতীয় দায়বদ্ধতা ও তুরস্ক পাকিস্তানের অবাঞ্চিত প্রতিক্রিয়া’ শীর্ষক আলোচনা সভায় বক্তারা এই কথা বলেন। অনুষ্ঠানটি আয়োজন করে সেক্টর কমান্ডার ফোরাম ও মুক্তিযুদ্ধ একাত্তর।
অনুষ্ঠানে বলা হয়, পাকিস্তান কেবল যুদ্ধাপরাধীদের বিচারের বিরোধিতাই নই, জঙ্গিদের মদদ দেয়ার অভিযোগে বিগত দুই বছরে তিন পাকিস্তানি কূটনীতিককে বাংলাদেশ থেকে বহিষ্কার করা হয়েছে। ভারতের মাটিতে সন্ত্রাসী হামলা চালিয়ে দেশটি সম্প্রতি কূটনীতিকভাবে বিচ্ছিন্নতার মুখোমুখি হয়েছে। তুরস্কও এ ধরনের দৃষ্টতার পরিচয় দিয়েছে।
অনুষ্ঠানে মূল প্রবন্ধ পাঠ করেন সংগঠনের মহাসচিব হারুন হাবিব। সংগঠনের সভাপতি মহিউদ্নি আহমেদ, সাবেক রাষ্ট্রদূত ওয়ালিউর রহমান, সাবেক রাষ্ট্রদূত মোহাম্মদ ফারুক, মেজর (অব.) জিয়াউদ্দিন, সাবেক রাষ্ট্রদূত নজরুল ইসলাম, প্রফেসর মেসবাহ কামাল প্রমুখ উপস্থিত ছিলেন।অনুষ্ঠান সঞ্চালনা করেন সাবেক রাষ্ট্রদূত আনোয়ারুল আলম।
ইত্তেফাক/এএসএস
