কুমিল্লার চান্দিনায় গাঁজা সেবনের দায়ে তিন যুবকের কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাই আদালত। শুক্রবার রাত সাড়ে নয়টায় ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) সুমন চৌধুরী তাদেরকে পৃথক কারাদন্ড দেন এবং নগদ ২৫ হাজার টাকা জরিমানা আদায় করেন।
দণ্ডপ্রাপ্তরা হলেন- জেলার মুরাদনগর উপজেলার বাবুটিপাড়া গ্রামের আলী আজগর ড্রাইভারের ছেলে আলী হোসেন (৩৮), একই গ্রামের আব্দুল মালেক এর ছেলে জসিম (৩২), চান্দিনা উপজেলার মহিচাইল ইউনিয়নের ঘাটিগড়া গ্রামের বগু মিয়ার ছেলে মানিক মিয়া (৩৫)।
এদের মধ্যে আলী হোসেন ও জসিমকে ১০ হাজার টাকা করে জরিমানা ও এক মাসের বিনাশ্রম করাদণ্ড এবং মানিক মিয়াকে ১০ দিনের বিনাশ্রম কারাদণ্ড ও নগদ ৫ হাজার টাকা জরিমানা করেন।
চান্দিনা থানার উপ-পরিদর্শক (এস.আই) মহব্বত হোসেন জানান, দুপুরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চান্দিনা বাস স্টেশন এলাকায় প্রকাশ্যে গাঁজা সেবন করছিল তারা। এসময় তাদের আলী হোসেন ও জসিমের কাছ থেকে গাঁজার দুইটি পুরিয়া উদ্ধার করা হয়। রাতে তাদের ভ্রাম্যমাণ আদালতে হাজির করলে আদালত তাদের পৃথক সাজা দেয়।
ইত্তেফাক/এএসএস
