ঠাকুরগাঁওয়ে খো খো খেলোয়াড়দের প্রশিক্ষণ

আপডেট : ০১ অক্টোবর ২০১৬, ১৪:৪৭
 
ঠাকুরগাঁওয়ে তৃণমূল পর্যায় থেকে প্রতিভাবান খো খো খেলোয়াড়দের বাছাই কর্মসূচি ও প্রশিক্ষণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। শনিবার ঠাকুরগাঁও শহীদ মোহাম্মদ আলী স্টেডিয়ামে জেলা ক্রীড়া সংস্থার আয়োজনে ও বাংলাদেশ খো খো ফেডারেশনের ব্যবস্থাপনায় এই বাছাই কর্মসূচি অনুষ্ঠিত হয়।
 
এ সময় বক্তব্য রাখেন, অতিরিক্ত জেলা প্রশাসক আশরাফুল ইসলাম, বাংলাদেশ খো খো ফেডারেশনের সাধারণ সম্পাদক ফজলুর রহমান বাবুল, ঠাকুরগাঁও জেলা ক্রীড়া সংস্থা সাধারণ সম্পাদক মাসুদুর রহমান বাবু প্রমুখ। অনুষ্ঠান পরিচালনা করেন সুজন খাঁন।
 
২ দিন ব্যাপী এই বাছাই ও প্রশিক্ষণে বগুড়া, দিনাজপুর, নীলফামারী ও ঠাকুরগাঁওয়ে বাছাইকৃত খো খো খেলোয়াড়রা অংশ গ্রহণ করে।
 
ইত্তেফাক/আরএ