তামিম-সাব্বিরে এগিয়ে যাচ্ছে টাইগাররা

আপডেট : ০১ অক্টোবর ২০১৬, ১৮:২৩

আফগানিস্তানের বিপক্ষে তৃতীয় ওয়ানডেতে শুরুতে সৌম্য সরকারকে হারানোর পর তামিম ইকবাল ও সাব্বির রহমানের ব্যাটিং দৃঢ়তায় ঘুরে দাঁড়াচ্ছে বাংলাদেশ। প্রথম ১২ ওভারেই ৪ দশমিক ৭৫ রান রেটে ৫৭ রান তুলে নিয়েছে টাইগাররা।

ওপেনার তামিম ২৭ রানে অপরাজিত রয়েছেন। ৩৮ বলের ইনিংসটিতে ছিল ৪টি বাউন্ডারি। এছাড়া এক বাউন্ডারি ও এক ছক্কায় ১২ রান করে অপরাজিত রয়েছেন সাব্বির রহমান। এর আগে ব্যক্তিগত ১১ রানে ক্যাচ আউট হয়ে প্যাভিলিয়নে ফিরে যান ওপেনার সৌম্য সরকার। 

দলীয় ২৩ রানের মাথায় মিরওয়াইস আশরাফের বলে মোহাম্মদ শেহজাদের হাতে ক্যাচ আউট হন সৌম্য। এর আগে টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন টাইগার অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা। সিরিজে ১-১ এ সমতায় রয়েছে দুই দল।

ইত্তেফাক/এমএইচ