ক্যারিয়ারের ৩৪তম অর্ধশতক পূর্ণ করলেন টাইগার ওপেনার তামিম ইকবাল। তার ৬৩ বলের ইনিংসে ছিল ৫টি বাউন্ডারি।
শনিবার আফগানিস্তানের বিপক্ষে তৃতীয় ওয়ানডেতে টসে জিতে ব্যাট করতে নেমে ১৯ ওভার শেষে এক উইকেট হারিয়ে রান ৯৬ রান করেছে বাংলাদেশ।
দলীয় ২৩ রানে সৌম্য সরকারের উইকেটের পতন হয়। মিরওয়াইস আশরাফের বলে মোহাম্মদ শেহজাদের হাতে ক্যাচ আউট হন সৌম্য। কিন্তু এরপর সাব্বিরকে সঙ্গে নিয়ে রানের গতি বাড়িয়ে নিতে থাকেন তামিম। দুই জনের মধ্যে ইতিমধ্যে অর্ধশত রানের জুটি হয়ে গেছে। তামিম ৬৩ বলে ৫০ ও সাব্বির ৪০ বলে ৩৩ রান করে অপরাজিত আছেন।
ইত্তেফাক/এসএসএ
