জাতীয় চাঁদ দেখা কমিটির সভা রবিবার

আপডেট : ০১ অক্টোবর ২০১৬, ১৮:৪৮
 
আগামীকাল রবিবার জাতীয় চাঁদ দেখা কমিটির সভা অনুষ্ঠিত হবে। মুহাররম মাসের চাঁদ দেখার লক্ষ্যে সন্ধ্যা ছয়টা ২০ মিনিটে (বাদ মাগরিব) ইসলামিক ফাউন্ডেশন বায়তুল মুকাররম সভাকক্ষে এ সভার আয়োজন করা হয়েছে।
 
এতে সভাপতিত্ব করবেন ধর্মমন্ত্রী ও জাতীয় চাঁদ দেখা কমিটির সভাপতি অধ্যক্ষ মতিউর রহমান।
 
১৪৩৮ হিজরি সনের মুহাররম মাসের চাঁদ দেখার সংবাদ পর্যালোচনা এবং এ বিষয়ে সিদ্ধান্ত গ্রহণের লক্ষ্যে বাংলাদেশের আকাশে কোথাও পবিত্র মুহাররম মাসের চাঁদ দেখা গেলে তা নিম্নোক্ত টেলিফোন ও ফ্যাক্স নম্বরে অথবা অন্য কোনো উপায়ে জানানোর জন্য অনুরোধ জানানো হয়েছে। প্রয়োজনীয় টেলিফোন নম্বরগুলো হলো- ৯৫৫৯৪৯৩, ৯৫৫৯৬৪৩, ৯৫৫৫৯৪৭, ৯৫৫৬৪০৭   ও ৯৫৫৮৩৩৭ এবং ফ্যাক্স নম্বর: ৯৫৬৩৩৯৭ ও ৯৫৫৫৯৫১।
 

ইত্তেফাক/এএম।