প্রায় পাঁচ কোটি টাকার রাজস্ব ফাঁকি দিয়ে আত্মসাত করার অভিযোগে দায়েরকৃত মামলায় কাস্টমসের সাবেক ২ কর্মকর্তাকে গ্রেফতার করেছে দুনীতি দমন কমিশন (দুদক)। গ্রেফতারকৃত এ দু’জন হলেন, কাস্টমসের সাবেক পরিদর্শক কাজী রফিকুল ইসলাম ও কালিপদ দাস।
শনিবার রাজধানী ঢাকা থেকে তাদের গ্রেফতার করেন দুদকের উপসহকারী পরিচালক ও মামলার তদন্ত কর্মকর্তা নাজিম উদ্দিন। উল্লেখ, ১০ বছর পূর্বের এই মামলাটি দুদক দায়ের করলেও আসামিদের রিট আবেদনের প্রেক্ষিতে মামলাটি স্থগিত অবস্থায় ছিল। দুদকের আবেদনে চলতি বছর আদালত সেটা সচল করে।
