বেনাপোল বন্দরের ২৩ নম্বর শেডে আগুন লেগে যায় আজ রবিবার সকালে। এই আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট কাজ করলেও আগুন নিয়ন্ত্রণ করা সম্ভব হয়নি।
শেষ খবর পাওয়া পর্যন্ত আগুনে পুড়ে গেছে বন্দর থানার একটি অংশ। এই আগুন ছড়িয়ে পড়ছে অন্য সেটে। ফলে আগুনের ভয়াবহতা বাড়ার আশঙ্কা করছেন অনেকে।
এদিকে আগুন লাগার পর ২৩ নম্বর শেডের কাছে থাকা কয়েকটি ট্রাক সেই আগুনে পুড়ে গেছে। বন্দরের আগুন লাগার পর থেকে বন্ধ রয়েছে পণ্য পরিবহন কার্যক্রম। ভারত ও বাংলাদেশ উভয়-পাশে পণ্যবাহী ট্রাকের দীর্ঘ লাইন তৈরি হয়েছে।
ইত্তেফাক/আরএ
