যাত্রাবাড়ীতে নারী খুন

আপডেট : ০২ অক্টোবর ২০১৬, ০৯:০১
 
রাজধানীর যাত্রাবাড়ী এলাকায় শনিবার রাতে শিল্পী (৩০) নামে এক নারীকে গলা কেটে হত্যা করা হয়েছে। একই ঘটনায় আহত হয়েছেন একজন। রসুলবাগের এক বাসায় এ ঘটনা ঘটে। তবে আহতের পরিচয় জানা যায়নি।
 
যাত্রাবাড়ী থানার ওসি আনিসুর রহমান জানান, নিহত শিল্পী একদিন আগেই ওই বাসায় ভাড়া আসেন। কী কারণে এবং কারা এ হত্যাকান্ড ঘটিয়েছে সে ব্যাপারে  তিনি বিস্তারিত জানাতে পারেন নি। 
 
তিনি বলেন, আহত ব্যক্তিতে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। তার অবস্থা আশঙ্কাজনক।