প্রিয়াঙ্কায় নারাজ বিপাশা!

আপডেট : ০২ অক্টোবর ২০১৬, ১১:১৪
 
নারী উদ্যোক্তা কল্পনা সরোজের জীবন নিয়ে ছবি বানাতে যাচ্ছে প্রিয়াঙ্কা চোপড়ার প্রোডাকশন হাউজ। এতে অভিনয়ের জন্য বিপাশা বাসু ও রাধিকা আপ্তে ছিল পছন্দের তালিকায়। 
 
সূত্র বলছে, বিপাশাকে হারিয়ে রাধিকাই নাকি ছবিতে জায়গা করে নিচ্ছেন। আর এতেই মনক্ষুণ্ণ হয়েছেন বিপাশা। কেননা, প্রিয়াঙ্কার বন্ধু বিপাশা, রাধিকা নয়। বিপাশা মনে করছে প্রিয়াঙ্কার এই দিকটি দেখার দরকার ছিল। 
 
সূত্রটি আরো জানিয়েছে, বিয়ের পর এখন পর্যন্ত নতুন কোনো ছবিতে চুক্তিবদ্ধ হননি বিপাশা। তাই ছবিটি ঘিরে তার আশাও ছিল অনেক। কিন্তু প্রিয়াঙ্কা মনে করছেন ছবির চরিত্রের জন্য রাধিকাই উপযুক্ত। বন্ধুত্বকে প্রাধান্য দিয়ে ছবিতে পাত্র-পাত্রী নির্বাচন করতে পারবেন না প্রিয়াঙ্কা। খবর: ডিএনএ।
 
ইত্তেফাক/এএসএস