সাতক্ষীরায় পুলিশের অভিযানে আটক ৩৩

আপডেট : ০২ অক্টোবর ২০১৬, ১৫:০৩
 
সাতক্ষীরা জেলাব্যাপী পুলিশের বিশেষ অভিযানে জামায়াত-শিবিরের পাঁচ কর্মীসহ ৩৩ জনকে আটক করা হয়েছে। শনিবার সন্ধ্যা থেকে রবিবার সকাল পর্যন্ত জেলার আটটি থানার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
 
আটককৃতদের মধ্যে সাতক্ষীরা সদর থানা থেকে ১৩ জন, কলারোয়া থানা থেকে পাঁচজন, তালা থানা থেকে একজন, কালিগঞ্জ থানা থেকে চারজন, শ্যামনগর থানা থেকে পাঁচজন, আশাশুনি থানা থেকে তিনজন, দেবহাটা থানা থেকে তিনজন ও পাটকেলঘাটা থানা থেকে তিনজনকে আটক করা হয়।
 
সাতক্ষীরা জেলা পুলিশের বিশেষ শাখার পরিদর্শক মিজানুর রহমান বিষয়টি নিশ্চিত করে জানান, আটককৃতদের বিরুদ্ধে নাশকতাসহ বিভিন্ন অভিযোগে মামলা রয়েছে। তাদের আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
 
ইত্তেফাক/এএসএস