নারায়ণগঞ্জের আড়াইহাজারে দুই পক্ষের সংঘর্ষে পাঁচ জন আহত হয়েছে। রবিবার দুপুরে উপজেলার কালাপাহাড়িয়া ইউনিয়নের হাজীরটেক গ্রামে এই ঘটনা ঘটে।
উপজেলার হাজীরটেক গ্রামের কালাম গ্রুপ ও সাদ্দাম গ্রুপের মধ্যে এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে তর্ক বাধে। তর্কাতর্কির এক পর্যায়ে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ বেধে যায়। সংঘর্ষ চলাকালে ৪/৫ টি ককটেলের বিস্ফোরণ ঘটানো হয়।
আহতদের মধ্যে সাদ্দাম (২৬), শুক্কুর আলী (৩৫) ও ওয়াজউদ্দীন (৭০) রয়েছেন। আহতদের আড়াইহাজার উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে ভর্তি করা হয়েছে।
ঘটনাস্থলে পুলিশ গিয়ে পরিস্থিতি শান্ত করে। আড়াইহাজার থানার ওসি সাখাওয়াত হোসেন জানান, পরিস্থিতি শান্ত রয়েছে। একটি অভিযোগ পাওয়া গেছে।
