মেধাবী দশ তরুণ-তরুণীকে স্বীকৃতি দিয়েছে জেসিআই বাংলাদেশ

আপডেট : ০২ অক্টোবর ২০১৬, ১৮:১০
বাংলাদেশের ভিন্ন ভিন্ন ক্ষেত্রের ১০ মেধাবী তরুণ তরুণীর হাতে ‘টেন আউটস্ট্যান্ডিং ইয়াং পার্সন অ্যাওয়ার্ড’ (টিওওয়াইপি) তুলে দিয়েছে জেসিআই বাংলাদেশ। শনিবার র‌্যাডিসন ব্লু ওয়াটার গার্ডেন এর গ্র্যান্ড বলরুমের আনন্দ উৎসবে এই পুরস্কার তুলে দেয়া হয়।
 
চলতি বছর জেসিআই তৃতীয় বারের মত ‘টিওওয়াইপি’ পুরষ্কার প্রদান করেছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ এমপি এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী এমপি শাহরিয়ার আলম এমপি।  
 
বাংলাদেশের অর্থনীতি এবং উন্নতিতে তরুণ তরুণীদের অবদানকে স্বীকৃতি দেয় জেসিআই। এই বছর পদকপ্রাপ্ত হেদায়েতুল্লাহ ও ইমরান করিম উদ্যোক্তা হিসেবে অসাধারণ অবদানের জন্য পদক পেয়েছেন। মেডিকেল ইনোভেশনে অসাধারণ অবদানের জন্য পদক পেয়েছেন এস.এম সাইফুর রহমান। ব্যক্তিগত অর্জনে অসাধারণ অবদানের জন্য এই পদক পেয়েছেন শামিম কবির। তাহসান রহমান খান এই পদক পেয়েছেন সাংস্কৃতিক খাতে অসাধারণ অবদানের জন্য। এমপি রাজী মোহাম্মদ ফখরুল এই পদক পেয়েছেন রাজনৈতিক নেতৃত্বে অবদানের জন্য। নৈতিক নেতৃত্বে অবদানের জন্য এই পদক অর্জন করেছেন নাফিসা কামাল। প্রযুক্তিগত উন্নয়নে অবদানের জন্য পদক পেয়েছেন সৈয়দা কামরুন নাহার আহমেদ। প্রযুক্তিগত উন্নয়নে অবদানের জন্য আরও পদক পেয়েছেন মেহেদি হাসান খান। স্বেচ্ছাসেবক হিসেবে নেতৃত্ব দিয়ে পদক পেয়েছেন জি. সুমদানি ডন। 
 
জুনিয়র চেম্বার ইন্টারন্যাশনাল (জেসিআই) ১৮ থেকে ৪০ বছরের তরুণ পেশাজীবী ও নেতাদের একটি বিশ্বব্যাপী প্রতিষ্ঠান। ১২০ টি দেশে ২,০০,০০০ এর মত সদস্য নিয়ে এই প্রতিষ্ঠানটি কাজ করছে। তরুণদের নেতৃত্বের দক্ষতা, সামাজিক দায়িত্ব, সহকারিতা, এবং বাণিজ্যিক গুণাবলি ইত্যাদির উন্নতি বিশ্বে ইতিবাচক পরিবর্তনের জন্য অত্যন্ত জরুরি। আমাদের কাজ হচ্ছে তরুণদের এসব গুণাবলির উন্নয়নের সুযোগ করে দেওয়া।  জেসিআই এর হেডকোয়ার্টার সেন্ট লুইস, মিসরি, ইউএসএ তে 
 
অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন ২০১৬ সালের জেসিআই বাংলাদেশের ন্যাশনাল প্রেসিডেন্ট সেনেটার সাখাওয়াত হোসেন মামুন। জেসিআই বাংলাদেশ এর অ্যাডভাইসরি কাউন্সিলের চেয়ারম্যান ও ২০১৬ সালের ‘টিওওয়াইপি’ এর জুরি কমিটির চেয়ারম্যান সিনেটর ওয়াকার চৌধুরী আরও সদস্যদের অন্তর্ভুক্তি এবং আরও বেশি সমাজ উন্নয়ন কাজের জন্য তাগিদ দেন। 
 
২০১৬ সালের ন্যাশনাল ট্রেজারার ও অর্গানাইজিং কমিটির চেয়ারম্যান ইরফান ইসলাম এরকম আনন্দ উৎসবে জেসিআই সদস্যদের সক্রিয় অংশগ্রহণে সদস্যদের ধন্যবাদ জানান। এছাড়াও পৃষ্ঠপোষক এবং মিডিয়া পার্টনারদের সহযোগিতার জন্য তিনি ধন্যবাদ জানান। 
 
ইত্তেফাক/এসএসএ