বাঙলা কলেজে ছুরিকাঘাতে ছাত্রলীগ নেতা আহত

আপডেট : ০২ অক্টোবর ২০১৬, ১৮:৩৮
মিরপুরে সরকারি বাঙলা কলেজে আভ্যন্তরীণ কোন্দলের জের ধরে ছাত্র লীগের সাংগঠনিক সম্পাদক মাসুম রাজু (২২) ছুরিকাঘাতে গুরুতর আহত হয়েছেন। 
 
আজ রবিবার দুপুরে কলেজ ক্যাম্পাসে ছাত্রলীগের সাধারণ সম্পাদক সোলাইমান মিয়া জীবন গ্রুপের নয়ন, সবুজসহ ৫/৬ জন তাকে ছুরিকাঘাত করে বলে অভিযোগ করেন ছাত্রলীগের আরেক নেতা হৃদয়।
 
প্রত্যক্ষদর্শীরা জানান, আহত মাসুম ছাত্রলীগ সভাপতি মজিবুর রহমান অনিক গ্রুপের নেতা। সভাপতি গ্রুপ ও সাধারণ সম্পাদক গ্রুপের দ্বন্দ্বের জের ধরে তার ওপর হামলা চালানো হয়। তার ঘাড়ে একাধিক ছুরিকাঘাতের চিহ্ন রয়েছে। আজ দুপুরে আহত অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে তাকে ভর্তি করা হয়।
 
দারুসসালাম থানার ওসি সেলিমুজ্জামান জানান, এ ঘটনায় কোনো মামলা হয়নি। কাউকে আটক করা হয়নি। 
 
 
ইত্তেফাক/এমআই