উপজেলার কালিগঞ্জ বাজারে সরকারি খাল দখল করে দোকান ঘর নির্মাণ করেছে এক ব্যবসায়ী। এতে ওই খাল দিয়ে নৌ-পথে যাতায়াতে সমস্যা হচ্ছে ।
জানা গেছে, উপজেলার কালিগঞ্জ বাজারের ব্যবসায়ী বিভূতি ফলিয়া বাজারের উত্তর পাশ দিয়ে প্রবাহিত কালিগঞ্জ খাল দখল করে ব্রিজের পাশে ৪টি দোকান ঘর নির্মাণ করেছে। দোকান ঘর নির্মাণ করায় খালের অর্ধেকটি প্রায় ভরাট হয়ে গেছে। এতে মত্স্যজীবীদেরসহ্ স্থানীয়দের নৌকা নিয়ে যাতায়াতের সমস্যা হচ্ছে।
নাম প্রকাশ না করা শর্তে এলাকার এক কৃষক বলেন, ‘এই খালের প্রায় অর্ধেকটা দখল করে নেওয়া হয়েছে। তিনি আরো বলেন, কয়েকদিন পর খালের পানি যখন কমে যাবে, তখন ধান উঠার মৌসুমে আমরা এই খাল দিয়ে আর নৌকা নিয়ে যাতায়াত করতে পারবো না। আমরা এলাকাবাসী খালটি দখলমুক্ত করার দাবি জানাচ্ছি।’
এ ব্যাপারে বিভূতি ফলিয়ার কাছে জানতে চাওয়া হলে তিনি বলেন, ‘আমি খাল দখল করে দোকান ঘর নির্মাণ করিনি। আমি যেখানে দোকান ঘর নির্মাণ করেছি সেখানে পূর্ব আমার জায়গা ছিল, এখন খাল হয়েছে।’
রাধাগঞ্জ ইউনিয়ন ভূমি অফিসের তহসিলদার রফিকুল ইসলাম বলেন, সরকারি খাল দখল করার অপরাধে বিভূতি ফলিয়ার বিরুদ্ধের আইনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে।’
ইত্তেফাক/এএন
