দুই গোল স্বস্তির জয় অ্যাথলেটিকোর

আপডেট : ০৩ অক্টোবর ২০১৬, ১০:০৫
 
লা লিগায় ভেলেনসিয়ার মাঠে দুই গোলের স্বস্তির জয় পেয়েছে অ্যাথলেটিকো মাদ্রিদ। এই জয়ে গোল ব্যবধানে এগিয়ে থেকে রিয়ালকে টপকে লা লিগার শীর্ষস্থান দখল করেছে তারা।
 
নিজেদের মাঠে দুর্দান্তভাবে রক্ষণভাগ আগলে রাখে ভেলেনসিয়া। ফলাফল হিসেবে প্রথমার্ধে গোলশূন্য থাকে উভয় দল। কিন্তু পয়েন্ট তালিকায় শীর্ষস্থানের লড়াইয়ে কিছুতেই পিছিয়ে পড়তে চায়না চ্যাম্পিয়নস লিগের রানার্স আপ অ্যাথলেটিকো। দ্বিতীয়ার্ধে ম্যাচের ৬৩ মিনিটে গ্রিজমানের গোলে এগিয়ে যায় অ্যাথলেটিকো। এরপর গোলশোধের চেষ্টায় নামে ভেলেনসিয়া। কিন্তু তাদের সেই আক্রমণ বারবার ব্যর্থ হয়ে যায় অ্যাথলেটিকোর দুর্গে এসে। সর্বশেষ ম্যাচের ইনজুরি টাইমে দ্বিতীয় গোলটি করে অ্যাথলেটিকোর জয় নিশ্চিত করেন গামেইরো।
 
উল্লেখ্য, জুলাই মাসের পর এখন পর্যন্ত বেশ কিছু ম্যাচ ড্র করলেও হারের মুখ দেখেনি অ্যাথলেটিকো। চ্যাম্পিয়নস লিগে নিজেদের মাঠে বায়ার্ন মিউনিখকে ১-০ গোলে হারানোর পাশাপাশি শেষ ৩ ম্যাচে জয় পয়েছে তারা। গোল ডটকম।
 
ইত্তেফাক/আরএ