কনকচাঁপার নতুন অ্যালবাম

আপডেট : ০৩ অক্টোবর ২০১৬, ১১:২১

 

প্রায় দু-বছর পর একক অ্যালবাম নিয়ে শ্রোতামহলে আসছেন বিশিষ্ট কণ্ঠশিল্পী রোমানা মোর্শেদ কনকচাঁপা। এরইমধ্যে তিনি নতুন অ্যালবামের কাজ শুরু করে দিয়েছেন। এতে একাধিক গীতিকবির ৮টি গান থাকবে।

 

এর সবগুলো গানের সুর-সঙ্গীত করবেন মইনুল ইসলাম খান। সম্প্রতি তিনি অ্যালবামের কাজ শুরু করেছেন। আর এই অ্যালবামের সিংহভাগ গান থাকছে মেলোডি ঘরানার।