ব্রাহ্মণবাড়িয়ায় অর্থ আত্মসাত মামলায় গ্রেফতার ১

আপডেট : ০৩ অক্টোবর ২০১৬, ১৬:১০
ব্রাহ্মণবাড়িয়া সড়ক ও জনপথ অধিদপ্তরের চেক জালিয়াতির মাধ্যমে সাড়ে ৫ কোটি টাকা আত্মসাতের মামলায় সড়ক ও জনপথ অধিদপ্তরের কম্পিউটার অপারেটর আবদুল আউয়ালকে আজ সোমবার দুপুরে দুদকের কুমিল্লা সমন্বিত কার্যালয়ের উপ-পরিচালক ও মামলার তদন্তকারী কর্মকর্তা আবুল কালাম আজাদ ব্রাহ্মণবাড়িয়া আদালত এলাকা থেকে গ্রেফতার করেছে।
 
দুদকের একটি সূত্র জানায়, ব্রাহ্মণবাড়িয়া সড়ক ও জনপথ অধিদপ্তরের  একজন ঠিকাদারের জামানতের  টাকা ৩টি চেকের মাধ্যমে জালিয়াতি করে সাড়ে ৫ কোটি টাকা আত্মসাত করা হয়। এব্যাপারে ব্রাহ্মণাড়িয়া সদর থানায় একটি মামলা হয়েছে। আসামিকে জেল হাজতে প্রেরণ করা হয়েছে। 
 
 
ইত্তেফাক/এমআই