রাজশাহীর বাঘায় বাল্য বিয়ের আসর থেকে বর পালিয়ে রক্ষা পেলেও রক্ষা পাননি কনের মা। ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাকে এক মাসের সাজা দেয়া হয়েছে।
সোমবার দুপুরে উপজেলা ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও বাঘা উপজেলা নির্বাহী কর্মকর্তা এ রায় দেন।
জানা গেছে, সোমবার দুপুরে উপজেলার মীরগঞ্জ উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্রী সাবানা খাতুনের (১৩) বিয়ের আনুষ্ঠানিকতা চলছি পার্শ্ববর্তী পুঠিয়া উপজেলার কানরা গ্রামের সাবদুর রহমানের পুত্র আলামিনের (২২) সঙ্গে। এ খবর জানতে পেয়ে বাঘা থানার পুলিশ সেখানে অভিযান চালায়। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে বরসহ তার লোকজন পালিয়ে যায় ।
এরপর কনে ও তার মা পারুলা বেগমকে আটক করে বাঘা থানার পুলিশ। পরে তাদের দুজনকে উপজেলা ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হলে আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও বাঘা উপজেলা নির্বাহী কর্মকর্তা হামিদুল ইসলাম কনের বয়স কম হওয়ায় তাকে মুক্তি দেন এবং মা পারুলা বেগমকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দেন।
ইত্তেফাক/ইউবি
