শেখ হাসিনার নেতৃত্বে দেশ আজ খাদ্যে স্বয়ংসম্পূর্ণ: তোফায়েল

আপডেট : ০৩ অক্টোবর ২০১৬, ২০:৫৫
 
বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ বলেছেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনার যোগ্য নেতৃত্বে বাংলাদেশ আজ খাদ্যে স্বয়ংসম্পূর্ণ।’
 
ইতালির রোমে জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থা (এফএও) সদর দফতরে সোমবার মিনিস্টেরিয়াল মিটিংয়ের ‘লং-টার্ম কমোডিটি প্রাইস ট্রেন্ডস এন্ড সাসটেইনেবল এগ্রিকালচারাল ডেভেলপমেন্ট’ সেশনের উদ্বোধন অনুষ্ঠানে সভাপতির বক্তৃতায় তিনি এ কথা বলেন।
 
তিনি বলেন, প্রয়োজনের তুলনায় বাংলাদেশে এখন অতিরিক্ত খাদ্য উত্পাদিত হচ্ছে। দেশের অভ্যন্তরীণ চাহিদা মিটিয়ে খাদ্য রফতানি করা হচ্ছে।
 
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে এফওএ’র মহাপরিচালক জসে গ্রাজিয়ানো দ্য সিলভা বক্তব্য রাখেন। সম্মেলনে তোফায়েল আহমেদ বলেন, বাংলাদেশে ৪০ ভাগ মানুষ কৃষিখাতে কাজ করছে। জিডিপিতে কৃষি খাতের অবদান ১৪ দশমিক ৯৫ ভাগ। বাংলাদেশের ৭ম পঞ্চবার্ষিকী পরিকল্পনা সঠিকভাবে বাস্তবায়িত হলে এসডিজি’র ৮২ ভাগ অর্জন করা সম্ভব হবে। বাংলাদেশের বর্তমান অর্থনৈতিক প্রবৃদ্ধি ৭ দশমিক ১ ভাগ।
 

ইত্তেফাক/এএম।