পেশাগত দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে ব্যাংক এশিয়া সম্প্রতি ২৭ জন কর্মকর্তাকে ৩ (তিন) সপ্তাহব্যাপী এক বুনিয়াদী প্রশিক্ষণ প্রদান করে। ব্যাংকের প্রেসিডেন্ট ও ব্যবস্থাপনা পরিচালক (চলতি দ্বায়িত্ব) মিসেস হুমায়রা আজম রবিবার রাজধানীর র্যাংগস ভবনে ব্যাংক এশিয়া ইনস্টিটিউট ফর ট্রেনিং এন্ড ডেভেলপমেন্ট আয়োজিত অনাড়ম্বর অনুষ্ঠানে ৩৯তম বুনিয়াদী প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন করেন।
ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালক জনাব মিঞা কামরুল হাসান চৌধুরী, ভাইস প্রেসিডেন্ট ও ট্রেনিং বিভাগের প্রধান জনাব মোঃ আজহারুল ইসলাম এবং অ্যাসিসট্যান্ট ভাইস প্রেসিডেন্ট জনাব সুজিত কুমার সেন এ সময় উপস্থিত ছিলেন।
ব্যাংক এশিয়া সর্বদা কর্মকর্তাদের পেশাগত দক্ষতা বৃদ্ধির উপর বিশেষ গুরুত্ব প্রদান করে থাকে। ব্যাংকের মানব সম্পদ উন্নয়ন বিভাগ এ জন্য প্রয়োজনীয় প্রশিক্ষণের ব্যবস্থা করে।
ইত্তেফাক/এসএসএ
