প্রাক্তন প্রেমিকের কাছে ফিরলেন টেইলর

আপডেট : ০৫ অক্টোবর ২০১৬, ১৪:১৬

টেইলর সুইফট তার সাবেক প্রেমিক কেলভিন হ্যারিসকে ভুলতে গিয়েই জড়ালেন নতুন সম্পর্কে। আর নতুন প্রেমিক খোদ অভিনেতা টম হিডলস্টন।

 

অনেকেই হয়তো তখন ভেবেছিলেন টেইলরের এবার হয়তো একটা স্থায়ী সম্পর্ক হতে যাচ্ছে অভিনেতা টম হিডলস্টনের সঙ্গে। কিন্তু ঘড়ির কাঁটার সঙ্গে সঙ্গে নতুন প্রেমটিও ঘুরে গেল। তাই কি আর করা, কিছুটা একাকীত্বের সঙ্গ পেতেই পুরোনো প্রেমিকের কাছে ফিরলেন মার্কিন পপ তারকা টেইলর সুইফট! ফিরেই এবার এই ২৬ বছর বয়সী গায়িকা কেলভিনের সঙ্গে ফের বন্ধুত্ব করতে চাইছেন। এভাবে বিচ্ছেদের পর এতো জলদি তারা আবার বন্ধুত্বে ফিরবেন এটা কেউ ভাবতে পারেননি!