টেকনাফে অস্ত্র ও ইয়াবা উদ্ধার, আটক ১৭৫

আপডেট : ০৫ অক্টোবর ২০১৬, ১৪:৩২
 
টেকনাফ উপজেলায় বিভিন্ন গ্রামে অভিযান চালিয়ে গত পাঁচ দিনে ১৭৫ জনকে গ্রেফতার করছে পুলিশ। এসময় দুইটি দেশীয় অস্ত্র, ২ রাউন্ড কার্তুজ, ৫ হাজার পিস ইয়াবা ও ৮০ পিস বিয়ার উদ্ধার করে। 
 
পুলিশের ভাষ্যমতে, গত সোমবার রাত থেকে শুক্রবার ভোর পর্যন্ত পুলিশের বিশেষ অভিযান চালিয়ে ১৭৫ আসামিকে গ্রেফতার করা হয়েছে। 
 
এর মধ্যে ১৫২ জনের বিরুদ্ধে জিআর মামলা, ২১ জনের বিরুদ্ধে সিআর, ২ জন সাজাপ্রাপ্ত আসামি। এসময় দুইটি দেশীয় অস্ত্র, ২ রাউন্ড কার্তুজ, ৫ হাজার পিস ইয়াবা ও ৮০ পিস বিয়ার উদ্ধার করা হয়। 
 
গ্রেফতারকৃতদেরকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানোর হয়েছে বলে জানিয়েছেন টেকনাফ মডেল থানার ওসি মো. আবদুল মজিদ। 
 
 
ইত্তেফাক/কেকে