মোহনপুরে ৩ মাদক ব্যবসায়ীর কারাদণ্ড

আপডেট : ০৫ অক্টোবর ২০১৬, ১৪:৪৪
 
রাজশাহীর মোহনপুর উপজেলার তিন মাদক ব্যবসায়ীকে কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। বুধবার দুপুরে তাদের কারাগারে পাঠানো হয়। 
 
তারা হলেন- হরিদাগাছি গ্রামের জার্জিস স্বর্ণকারের ছেলে আজম স্বর্ণকার (৩২), ধামিন নওগাঁ গ্রামের বরকতুল্লার ছেলে তৈয়বুর রহমান (৩০) কৃষ্ণপুর গ্রামের ইসাহাক প্রাং ছেলে বাবুল (৩৬)। 
 
পুলিশ জানায়, গত মঙ্গলবার সন্ধ্যার পর উপজেলা কেশরহাট পৌর এলাকা থেকে তারে আটক করে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট আলমগীর কবিরের নেতৃত্বে পরিচালিত ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হয়। আদালত বাবুলকে ১০ দিন, আজম স্বর্ণকার ও তৈয়বুর রহমানকে ৩ মাসের কারাদণ্ডের আদেশ দেয়। 
 
 
ইত্তেফাক/কেকে