চেক রিপাবলিক ও নর্দান আয়ারল্যান্ডের বিপক্ষে বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচের জন্য জার্মান দলে আর খেলা হচ্ছে না ইনজুরি আক্রান্ত স্ট্রাইকার মারিও গোমেজের। জার্মান ফুটবল এর এক কর্মকর্তা বিষয়টি নিশ্চিত করেছেন।
শনিবার হামবুর্গে চেকদের আতিথ্য দিবে জার্মানি। মঙ্গলবার হ্যানোভারে নর্দান আয়ারল্যান্ডের মুখোমুখি হবে। কিন্তু ইনজুরির কারণে এই ম্যাচগুলোতে আর খেলা হচ্ছে না ৩১ বছর বয়সী উল্ফসবার্গের এই স্ট্রাইকারের। কোচ জোয়াকিম লো অবশ্য গোমেজের পরিবর্তে কোন খেলোয়াড়কে এখনো অন্তর্ভূক্ত করেননি। জার্মান ফুটবল এসোসিয়েশন এই তথ্য নিশ্চিত করেছে।
জার্মানির হয়ে ৬৮টি ম্যাচে ২৯ গোল করা গোমেজ গত আগস্টে ৭ মিলিয়ন ইউরোতে ফিওরেনটিনা থেকে উল্ফসবার্গে যোগ দেবার পর থেকে এ পর্যন্ত বুন্দেসলিগায় ৪৫০ মিনিট গোলবিহীন রয়েছেন। বিশ্বকাপ বাছাইপর্বে গ্রুপ-সি’তে নরওয়ের বিপক্ষ ৩-০ গোলের জয়ের মাধ্যমে জার্মানি টেবিলের শীর্ষস্থান ধরে রেখেছেন এই গ্রুপের অপর দলগুলো হলো আজারবাইজান ও সান মারিনো। গোল.কম।
ইত্তেফাক/এসএসএ
