ফাহমিদা নবী ও বেলাল খানের ‘অনুভবে’

আপডেট : ০৬ অক্টোবর ২০১৬, ১১:৩৮
 
দুর্গা পূজা উপলক্ষে প্রকাশিত হয়েছে সঙ্গীতশিল্পী ফাহমিদা নবী ও বেলাল খানের সিঙ্গেলস গানের অ্যালবাম ‘অনুভবে’। সুরঞ্জলি ব্যানারে এই প্রকাশিত হয়েছে।
 
‘অনুভবে’ শিরোনাম গানটির কথা লিখেছেন সজীব শাহরিয়ার। গানটির সুর ও সংগীত পরিচালনা করেছেন জেকে।
 
গান নিয়ে ফাহমিদা নবী বলেন, গানটি কথা ও সংগীত আয়োজন অনেক সুন্দর হয়েছে। আশা করি গানটি সকলের ভাল লাগবে।
 
বেলাল খান বলেন, মেলোডি ধাঁচের গানটি সকলের ভাল লাগবে বলে আমার বিশ্বাস।
 
সুর ও সংগীত পরিচালক জেকে বলেন অনেক সময় নিয়ে গানটি তৈরি করেছি সকলের ভাল লাগলে পরিশ্রম সার্থক হবে।
 
ইত্তেফাক/এএসএস