কেনিয়ায় আল-শাবাবের হামলায় নিহত ৬

আপডেট : ০৬ অক্টোবর ২০১৬, ১৩:২২
আফ্রিকান দেশ কেনিয়ার জঙ্গি সংগঠন আল-শাবাব এর হামলায় অন্তত ছয়জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরো বেশকয়েকজন। বৃহস্পতিবার স্থানীয় সময় সকালে মেনদেরা গ্রামে এ হামলার ঘটনা ঘটে।
 
ইতোমধ্যে হামলার  দায় স্বীকার করেছে জঙ্গিগোষ্ঠী আল-শাবাব। মানদেরার গভর্নর আলি রবা বলেন, আমরা আরেকট হামলার শিকার হয়েছি।’
 
স্থানীয় এক পুলিশ কর্মকর্তাও নিশ্চিত করে বলেছেন, এটা নিঃসন্দেহে আল-শাবাবের কাজ। এএফপি
 
ইত্তেফাক/এমএইচ