মিতু হত্যা: মুসাকে ধরিয়ে দিলে ৫ লাখ টাকা পুরস্কার

আপডেট : ০৬ অক্টোবর ২০১৬, ১৪:২৬
 
প্রাক্তন পুলিশ সুপার বাবুল আক্তারের স্ত্রী মাহমুদা খানম মিতু হত্যা মামলার অন্যতম সন্দেহভাজন আসামি মুসাকে ধরিয়ে দিতে পাঁচ লাখ টাকা পুরস্কার ঘোষণা করেছে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি)।
 
বৃহস্পতিবার দুপুরে সিএমপি কার্যালয়ে দুর্গা পূজা উপলক্ষে নিরাপত্তা ব্যবস্থা বিষয়ক এক সংবাদ সম্মেলনে সিএমপি কমিশনার ইকবাল বাহার এই ঘোষণা দেন। সিএমপির জনসংযোগ কর্মকর্তা মোহম্মদ আনোয়ার হোসেন এই তথ্য জানিয়েছেন।
 
ইকবাল বাহার বলেন, মিতু হত্যা মামলার অন্যতম সন্দেহভাজন আসামি মুসাকে কেউ ধরিয়ে দিলে কিংবা তারে বিষয়ে তথ্য দিতে পারলে তাকে পাঁচ লাখ টাকা পুরস্কার দেয়া হবে।
 
গত ৫ জুন চট্টগ্রাম নগরীর জিইসির মোড় এলাকায় দুর্বৃত্তদের ছুরিকাঘাত ও গুলিতে নিহত হন বাবুল আক্তারের স্ত্রী মাহমুদা খানম মিতু। 
 
ইত্তেফাক/এএসএস