ঝিনাইদহে জামায়াতের ৫ নেতাকর্মী গ্রেফতার

আপডেট : ০৬ অক্টোবর ২০১৬, ১৪:৫৩
 
ঝিনাইদহের কোটচাঁদপুর থেকে নাশকতার মামলায় জামায়াতের ৫ নেতাকর্মীকে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার ভোরে তাদের গ্রেফতার করা হয়। 
 
গ্রেফতারকৃতরা হলেন- কোটচাঁদপুর শহরের আদর্শপাড়ার ওসমান গনি (৬০) ও রফিকুল ইসলাম (৪৯), জালালপুর গ্রামের শমসের আলি (৩৪), ধোপাবিলা গ্রামের হাসানুজ্জামান (৩০) ও জালালপুর গ্রামের শাহ আলম (৪৯)।
 
ঝিনাইদহের অতিরিক্ত পুলিশ সুপার শেখ আজবাহার আলি জানান, জামায়াত উপজেলার দোড়া ইউনিয়নের বিভিন্ন স্থানে নাশকতার ছক কষছে জামায়াত-এমন সংবাদের ভিত্তিতে অভিযান চালায় পুলিশ। এসময় জামায়াতের তিনজন রোকন ও দুইজন সদস্যকে গ্রেফতার করা হয়। তাদের বিরুদ্ধে থানায় বিস্ফোরক ও নাশকতার মামলা রয়েছে। গ্রেপ্তারকৃতদের জিজ্ঞাসাবাদ শেষে আদালতে পাঠানো হয়েছে।
 
ইত্তেফাক/এএসএস