নতুন গানের মিউজিক ভিডিওর জন্য রোমান্টিক দৃশ্যে অভিনয় করলেন চিত্রনায়ক শিপন ও মডেল-অভিনেত্রী এ্যানি খান। প্রথমবারের মত মিউজিক ভিডিওতে একসঙ্গে দেখা যাবে শিপন-এ্যানিকে।
‘এসোনা তুমি মনের দেশে’ শিরোনামে গানটিতে মডেল হয়েছেন শিপন-এ্যানি। সিলেটের জাফলংয়ের বিভিন্ন লোকেশনে গানের চিত্রায়ন হয়েছে। গানটি লিখেছেন জিয়াউদ্দিন আলম ও গানের সুর ও সঙ্গীত পরিচালনা করেছেন রেজয়ান শেখ।
ইত্তেফাক/এমএএন
