পিরোজপুরের কাউখালীতে শারদীয় দুর্গাপূজায় অপ্রীতিকর ঘটনা রোধে ‘সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখুন’ স্লোগান নিয়ে মানববন্ধন করেছে বাংলাদেশ মহিলা পরিষদ কাউখালী শাখা।
বৃহস্পতিবার সকালে মুজিব চত্বরে এ মানববন্ধনের আয়োজন করা হয়।
মানববন্ধনে বক্তব্যে রাখেন সংগঠনটির সভাপতি সুনন্দা সমাদ্দার, পূজা উদযাপন পরিষদের সভাপতি অ্যাডভোকেট শেখর চন্দ্র দে, আব্দুল লতিফ খসরু, অধ্যক্ষ রতন কুমার ঘোষ, মুদুল আহম্মেদ সুমন প্রমুখ।
ইত্তেফাক/ইউবি
